Image description

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবে না। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীত গ্রহণ করেছে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভারের নামাবাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালন করা আমার মূল কাজ। সবার সহযোগিতা এবং পরামর্শের ভিত্তিতে আগামীতে কাজ করে যাব।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমআর