Image description

চলতি বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আরও ৫ দিন সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে দুই দিনের ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, ফলে সেগুলো থেকে অতিরিক্ত ছুটি মিলবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে।

সেপ্টেম্বরে জন্মাষ্টমীর ছুটি

আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি শুক্রবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অতিরিক্ত ছুটি পাওয়ার সুযোগ নেই।

অক্টোবরে ২ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি থাকবে।

ডিসেম্বরে ২ দিনের ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে।

ফলে সরকারি চাকরিজীবীদের জন্য সামনে সরকারি ছুটি থাকলেও সবগুলো ছুটি অতিরিক্ত কর্মদিবসের ছুটি হিসেবে পাওয়া যাবে না।

এনএ