বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে উপজেলা ও পৌর বিএনপি।
কর্মসূচির শুরুতে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো পৌর শহর উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিআর




Comments