Image description

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি হাসপাতালে পৌঁছান এবং সেখানে চিকিৎসকদের কাছ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের সিসিইউতে (কোরোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

ডিআর