Image description

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর থেকে আশুলিয়া পর্যন্ত নবনির্মিত দুটি দুই লেনের সার্ভিস লেন সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এই সেতু দুটি বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি (CMC)-এর প্রেসিডেন্ট মি. কিউ ইউ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজ চলমান থাকায় এই রুটে দীর্ঘদিন ধরে যানজট ও সড়ক সংকীর্ণতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। নবনির্মিত এই দুটি সার্ভিস লেন সেতু চালুর ফলে ধউর থেকে আশুলিয়া পর্যন্ত যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে। এটি বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়ার পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

ডিআর