সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত তাওহীদ হৃদয়। তবে দেশের হয়ে চলতি বছরে টেস্টে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। কিন্তু এরপর আবার টেস্ট দল থেকে বাদ পড়েন। এবার দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশ 'এ' দলের হয়ে চারদিনের ম্যাচ খেললেন। যেখানে গতকালই ছুঁয়েছিলেন ২০০ রান। আর আজ ছুঁয়ে ফেললেন ৩৫০ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে হৃদয়ের এই ট্রিপল সেঞ্চুরি ইতিহাসে লেখা থাকবে। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এই ম্যাচে আরও একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হৃদয়।
দেশের ক্রিকেট ইতিহাসে আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস ছিল তামিম ইকবালের। ২০১৯ সালের বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই রান করেন তামিম। এবার তামিমের সেই রেকর্ড ভাঙলেন হৃদয়।
বর্তমান বিসিবি সভাপতি তামিম শুভেচ্ছা জানাতে ভুল করেননি হৃদয়কে। তামিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।'
'ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।'-যোগ করেন তিনি।
এমআর




Comments