দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৫২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বরিশালে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে।
এসএস




Comments