ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক সাব্বিরুল, সদস্য সচিব শোভন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ভেড়ামারা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটির অনুমোদন দেওয়া হয় গত বুধবার (২ সেপ্টেম্বর)।
নবগঠিত কমিটিতে ডা. সাব্বিরুল ইসলামকে আহ্বায়ক এবং শোভন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইমরান হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মাহফুজুর রহমান, মো. সোহাগ আলী, মো. শাহাদত আলী ও মো. মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অভি ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. পলাশ আলী, মো. সালমান হোসেন, মো. বাদশা আলী ও মো. ইমাম হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আমানজ মণ্ডল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম, মো. সাকিব ইসলাম ও মো. রাকিব হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. আসাদুল হককে।
কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনপত্রে কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন স্বাক্ষর করেছেন।
এসএ




Comments