সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বজ্রপাতে হঠাৎ গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ১৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এমআর




Comments