ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সফরের সাইডলাইনে তিনি বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে রোহিঙ্গা সংকট সমাধানসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় অগ্রাধিকার পাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সায়মা ওয়াজেদ পুতুলের উক্ত নিয়োগ প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং এটি জাতিসংঘের সার্বিক ভাবমূর্তির জন্য অত্যন্ত লজ্জাজনক।"
এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি প্রসঙ্গের টেনে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো দেশের ওপর আগ্রাসনের পক্ষে নয়; মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে ইরান আক্রমণ নয়, বরং হুতিদের প্রতিহত করা ও আঞ্চলিক স্থায়িত্ব রক্ষার স্বার্থেই বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন জোটে অবস্থান নিয়েছে।
ডিআর




Comments