ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইউরোপের শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।
১০ সেপ্টেম্বর পাইপলাইনটিতে হামলার পর থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহন বন্ধ রয়েছে। পাইপলাইনটির দৈনিক তেল পরিবহন সক্ষমতা ছিল প্রায় ৭০ লাখ ব্যারেল।
সরবরাহ সংকট মোকাবিলায় পোল্যান্ডের প্রধান জ্বালানি কোম্পানি ওরলেন উত্তর সাগর ও যুক্তরাষ্ট্র থেকে বিকল্প উৎসে তেল সংগ্রহ শুরু করেছে। তবে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠানটির শোধনাগারগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ওরলেন।
সূত্র: রয়টার্স
এসএস




Comments