ঢাকার ধামরাইয়ে সাদ চক্ষু মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেনের স্মরণে প্রায় দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই সাদ চক্ষু মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আয়োজিত বিনামূল্যে এ চক্ষু সেবা দেওয়া হয়।
চক্ষু সেবা কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। জটিল রোগীদের উন্নত চিকিৎসাসহ একাধিক ব্যক্তির চোখের ছানী অপারেশন করেন।
বিনামূল্যে চক্ষু সেবা প্রদানের সময় আয়োজকরা জানান, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন ছিলেন একজন সমাজসেবক। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর কাজ। তার পরিবারের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে । একাধিক ব্যক্তির ছানী অপারেশন করা হয়েছে। আরো ১৫ জনের ছানী অপারেশন করা হবে। মাসব্যাপী চলবে এ সেবা।
সেবা নিতে আসা রোগীরা বলেন, বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। একাধিক ব্যক্তির চোখের ছানী অপারেশন করা হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেনের জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়।
এসএ




Comments