বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন
সনাতনী সমাজে একাত্মতা সৃষ্টি এবং বিবাদ ও হানাহানি বন্ধে গীতা শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী রূপক কান্তি ঘোষ। তিনি বলেন, গীতা ও নৈতিক শিক্ষাই পারে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের পাশাপাশি মানুষের মধ্যে নীতি-নৈতিকতা ফিরিয়ে আনতে। এ কার্যক্রমে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বৈলতলী পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাগর কান্তি নাথের সভাপতিত্বে এবং শিক্ষক শ্রী বিশ্বজিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ-সভাপতি শ্রী কাজল দাশ। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সভাপতি শ্রী রনজিত দেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শ্রী সুজন চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী মিটন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী সুব্রত কুমার নাথ, সহ-অর্থ সম্পাদক শিক্ষক শ্রী অপু কুমার দেব, দপ্তর সম্পাদক শ্রী আপন দাশ, কার্যনির্বাহী সদস্য শ্রী সুমন নাথ এবং সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সুজিত নাথসহ অনেকে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শ্রী সাগর কান্তি নাথকে সভাপতি এবং শ্রী ইমন দাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণও অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সনাতনী যুবসমাজকে বাগীশিকের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এসএ




Comments