স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের তথাকথিত ‘সাফল্যের’ তালিকা তুলে ধরে তীব্র রাজনৈতিক কটাক্ষ ও সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিগত ছয় মাসের ‘সাফল্য’ হিসেবে ৪টি বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে লেখেন, "গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উল্লেখযোগ্য সাফল্য— ছেলের বিসিবির ডিরেক্টর হওয়া। প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের জাপানি কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে মিটিং করার সুযোগ তৈরি করা। বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকা এবং ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠা।"
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন তুলে স্ট্যাটাসের শেষে তিনি আরও যুক্ত করেন, "সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।"
হাসনাত আবদুল্লাহর এই বিস্ফোরক মন্তব্য ও ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ডিআর




Comments