Image description

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্তি করা হয়।

​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কাপ্তাই,রাঙামাটি পার্বত্য জেলার বাস্তবায়নে এবারের কার্যক্রমে উপজেলার মোট ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ১৮৫ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্তি করা হয়।

​এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃষিবিদ) ড. এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব,রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যসম্পদের উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এসএ