সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে গুলি ছুড়তে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, সকালে বিমানবন্দরে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে লাগে।
ঘটনার পর আনসার সদস্য মোজাম্মেলকে ক্লোজ করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কর্মীর অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।
এসএস




Comments