Image description

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে কোনো ধরনের অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইল থেকে যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় যে, ফ্যামিলি কার্ডের জন্য কারও কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাহলে অভিযোগটি যাচাই করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।
তবে নান্দাইলের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন নান্দাইলের কেউ এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন না।
সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সুবিধা যথাযথভাবে নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, নান্দাইলবাসীর সেবায় তিনি নিয়োজিত রয়েছেন।
এসএ