রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের বাঘাইহাটে দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বিজিবি জানান, গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশক্রমে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি শিয়ালদহ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।
উক্ত ক্যাম্পেইনে এলাকার জটিল ও পুরাতন রোগে আক্রান্ত মোট ৮০ জন স্থানীয় গরিব ও অসুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ছিলেন ৪০ জন শিশু, ২৩ জন পুরুষ এবং ১৭ জন মহিলা।
চিকিৎসা সেবা গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— অলকা রানী, ভূমিকা ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা, নোলেন ত্রিপুরা, ডিমন্টি ত্রিপুরা (১১), ভূমির ত্রিপুরা (১৫), কাকোন্তি ত্রিপুরা, নাজু রানী ত্রিপুরা, অপুটি ত্রিপুরা, অলকা (২৬) ও চৌন্দ্র ত্রিপুরা (৩)।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।
এসএ




Comments