Image description

ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে মনোহরদী পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গন ও এর আশপাশের এলাকাগুলো পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার প্রজননস্থল পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
এসএ