Image description

স্পেনে তীব্র আবাসন সংকট এবং সাশ্রয়ী মূল্যে বাসস্থান পাওয়ার দাবিতে দেশটির  রাজপথে নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। 

শুক্রবার (২ অক্টোবর) দেশটির পার্লামেন্টে জরুরি আবাসন সংক্রান্ত আইন পাস করতে সরকার ব্যর্থ হওয়ার পরই মূলত এই জনরোষের বিস্ফোরণ ঘটে। 

এর পরিপ্রেক্ষিতে শনিবার মাদ্রিদ, ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনার মতো প্রধান শহরগুলোতে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়।

ভ্যালেন্সিয়া টেন্যান্টস ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন যে বর্তমানে রাজপথে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিক্ষোভ চলাকালে ভ্যালেন্সিয়া শহরে কিছু বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। 

মূলত গত মাসে ৮৭ বছর বয়সি এক প্রবীণ নারী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে না পারায় তার বাসা থেকে উচ্ছেদ হওয়ার ঘটনার পর দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়। সেই ঘটনার পরই পেদ্রো সানচেজের বামপন্থী জোট সরকার কিছু নতুন জরুরি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছিল।

ওই উচ্ছেদের ঘটনাই স্পেনের মূল ভূখণ্ডে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটায়। বিক্ষোভকারীরা কম ভাড়ার দাবি জানানোর পাশাপাশি উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা এবং বিনিয়োগ তহবিল বা সরকারের ভাষায় ‘ভালচার ফান্ড’ বা চিল-শিকারি তহবিলের মাধ্যমে সম্পত্তি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছে।

এসএস