Image description

বাগেরহাটের মোংলায় নাশকতা মামলায় যুবলীগের এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মোঃ বাবুল শেখ (৫০)। তিনি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই গ্রামের মোঃ আবতার আলী শেখের ছেলে।

মোংলা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় নিজ এলাকা বাঁশতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোংলা পোর্ট পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মোংলা থানা পুলিশ।

এসএ