ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগ ও আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রোকনুজ জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান ও সেক্রেটারী আবুল আলা মাসুম।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, আনসার-ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, এসআই ভবতোষ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফকিরহাট শাখা সভাপতি শিবনাথ রায় এবং ফকিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।
উপজেলার প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিতের তাগিদ দিয়ে সভা থেকে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মাঝে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
ডিআর




Comments