Image description

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা আগামী ১১ অক্টোবর শেষ হচ্ছে।

গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা সফলভাবে পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে জারি করা এক জরুরি নোটিশে মেলা সমাপ্তির তারিখ জানানো হয়েছে।

প্রকাশনা বিভাগের পরিচালক ও মাসব্যাপী ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রেজাউল হায়দার স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট স্টল মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখে বইমেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। মেলা শেষ হওয়ার পরদিন ১২ অক্টোবর দুপুর ১২টার মধ্যে স্টলের বইসহ নিজস্ব মালামাল (যদি থাকে) নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এনএ