দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।
আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় বুয়েন্স আয়ার্সের ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে ম্যাচটি দেখা যাবে বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায়।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনেক সতীর্থ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে মেসির বিদায়ী ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তাঁদের অনেকেই গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
যেভাবে দেখবেন মেসির বিদায়ী ম্যাচ
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটির সরাসরি সম্প্রচার থাকছে না। তবে বিকল্প মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। দক্ষিণ এশিয়ায় ম্যাচটির সম্প্রচার নিশ্চিত করেছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভ (ZEE5)। সাবস্ক্রিপশন থাকলে প্ল্যাটফর্মটিতে ম্যাচটি দেখা যাবে।
এ ছাড়া অঞ্চলভেদে বেইন স্পোর্টস ও অ্যামাজন প্রাইম ভিডিওতে ম্যাচটির কাভারেজ থাকতে পারে। বাংলাদেশি দর্শকরা স্পোর্জিফাই অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। কিছু দর্শক ভিপিএন ব্যবহার করে বিভিন্ন দেশের স্ট্রিমিং সেবা থেকেও ম্যাচটি দেখার চেষ্টা করতে পারেন।
১৮ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। দীর্ঘ ২১ বছরের সেই পথচলার পর বেনিনের বিপক্ষে ম্যাচটি শেষ হতে যাচ্ছে তাঁর আন্তর্জাতিক অধ্যায়। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার ক্যারিয়ারে ম্যাচটি হয়ে উঠতে পারে আবেগঘন ও স্মরণীয় এক মুহূর্ত।
এনএ




Comments