Image description

জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিতের দাবিসহ নানা দাবি জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বলেছি—জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন, সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি, সেটার বৈধতা আছে। তবে আমরা এই সুরক্ষা আনব সুনির্দিষ্ট জায়গায়, যাতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে ধারণ করা যায়।

এনএ