রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
চারজনের কারাদণ্ড
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও সংরক্ষণের দায়ে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার মিটারের বেশি ইলিশ ধরার জাল। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এসএ




Comments