Image description

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা ও তার ৮ বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) ও তার মেয়ে রাফা মনি (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহত রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস