গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এসএ




Comments