বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার (১৮ অক্টোবর) ঢাকায় আসছেন। ভুটান যাওয়ার পথে দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হবেন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। ফিফা সভাপতির স্বল্প সময়ের এই অবস্থানকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ইনফান্তিনোর ইমিগ্রেশন ও অন্যান্য ট্রানজিট আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
এনএ




Comments