উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের দানদং শহরে ২৪ ঘণ্টার এক ঝটিকা সফর করেছেন। নতুন ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’ চালুর এক সপ্তাহের মধ্যে অত্যন্ত গোপনে এ সফর করেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সফর শেষে তিনি উত্তর কোরিয়ায় ফিরে গেছেন।
সফরে কিমের সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং। তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে কিমকে শুভেচ্ছা জানান। পরে দুজন স্থানীয় একটি গাড়ি কারখানা পরিদর্শন করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
কিম বলেন, চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়াতে প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং।
সফরের সময় কিম দানদংয়ের কোরীয় যুদ্ধ স্মৃতিসৌধে যান। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করে নিহত চীনা সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
বিশ্লেষকদের মতে, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ নতুন চার লেনের সেতুটি চীন-উত্তর কোরিয়া বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কৌশলের অংশ হিসেবেও কিমের আকস্মিক সফরকে দেখা হচ্ছে।
এসএস




Comments