Image description

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নির্বাচনে জয় পেতে বিজেপি কারচুপির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

একই সঙ্গে কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা। শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার নিয়েও কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন তিনি।

নাসিরুদ্দিন শাহের অভিযোগ, প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার পর শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ, নজরদারি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

গত সেপ্টেম্বরের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে একটি সংগঠনের সদস্যদের বিরোধের পর প্রতিষ্ঠানটিতে উত্তেজনা ও শিক্ষার্থীদের আন্দোলন চলছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএস