জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো মূল্য নেই। এই সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই। এটি বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে। জনগণের কথা বলার সুযোগ না পাওয়ায় তারা আবার রাজপথে নেমেছেন বলেও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জুলাই সনদ ও গণভোটকে অবজ্ঞা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের কারবার বন্ধ হয়নি। এসব সমস্যা সমাধানে জনগণকে আবারও রাজপথে নামার আহ্বান জানান তিনি।
এসএস




Comments