Image description

ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনলাইনে চলা নানা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন দুজনই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় জানান, তারা দুজনই সুখে আছেন। নেতিবাচক মন্তব্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

বিজয় লিখেছেন, “আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো তাকে পাওয়া। যারা আমাদের নিয়ে চিন্তিত, তাদের জানাতে চাই—আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ভাগ্যবান। পুরো পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমরা একসঙ্গে থাকব।”

এর আগে অনলাইনে ট্রল ও সমালোচনা নিয়ে মুখ খুলেছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি এসব মন্তব্যের প্রতিবাদ জানান।

এরপর বিজয়ও রাশমিকার পাশে থাকার বার্তা দেন। তিনি স্পষ্ট করেন, ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনের নেতিবাচক মন্তব্যের চেয়ে তাদের সম্পর্কই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এসএস