Image description

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে সলঙ্গা-গয়হাট্টা আঞ্চলিক সড়কের চরবেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম তাড়াশ উপজেলার গুয়ারাখি গ্রামের আমজাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম রানীনগর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চরবেড়া এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এসএ