একটি ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘হাউজফুল অফার’-এ এ উপহার পান তিনি।
রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রীমার হাতে উপহারগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ অন্যরা।
ওয়ালটন সূত্রে জানা যায়, বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন রীমা। কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বর দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পর তার মোবাইল নম্বরে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বার্তা পাঠানো হয়।
উপহার পেয়ে রীমা বলেন, একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ অনেক কিছু পেয়েছেন তিনি। বিষয়টিকে অবিশ্বাস্য উল্লেখ করে তিনি বলেন, ওয়ালটনের উপহারে তার ঘর সত্যিই ভরে গেছে। এতে তার পরিবারে আনন্দের জোয়ার এসেছে।
শীত মৌসুম সামনে রেখে ওয়ালটন দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহারের সুবিধাও রয়েছে।
ওয়ালটন আরও জানিয়েছে, বিক্রয়োত্তর সেবা দ্রুত ও স্বয়ংক্রিয় করতে প্রতিষ্ঠানটি ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এতে গ্রাহকের তথ্য নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া যায়। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতে এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।
এনএ




Comments