হঠাৎ প্রচণ্ড বুকব্যথা ও শারীরিক অসুস্থতা বোধ করায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাঁকে হাসপাতালের সিসিইউতে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
স্থানীয় ও প্রাতিষ্ঠানিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর সাড় ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে পৌনে ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে জানান, সিলেটে দ্রুত নিয়ে আসার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। চিকিৎসকদের তথ্যমতে, মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ডিআর




Comments