কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি নাগরিকের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আমিনুল ইসলাম নামে ওই প্রবাসীর হাঁটুতে মারাত্মক চোট লেগেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বাকি তিনজন বিস্ফোরণের ফলে উড়ে আসা কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন। তাদের পরিচয় নিচে দেওয়া হলো:
১. রাকিবুল ইসলাম: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
২. মাসুদুর রহমান: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা।
৩. দুলাল মিয়া: কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, আহত প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কুয়েত দূতাবাসের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কুয়েতসহ সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments