মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৩৭০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন ভাঙার অভিযোগে তাদের আটক করা হয়।
সোমবার থেকে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ‘অপ সাসার’ নামে পরিচালিত এ অভিযানে ৩ হাজার ৩০৭ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাকারিয়া শাবান বলেন, বিদেশিদের নিয়ে স্থানীয়দের অভিযোগ বাড়ছে। এ কারণে সারা দেশে প্রতিদিন পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রয়েছে। এ কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিলে দেশে ফেরার সুযোগ পান।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএস




Comments