সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল, প্রতিপক্ষ ভারত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। বুধবার (৪ ফেব্রুয়ারি) পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে টানা তিন ম্যাচে জয় অক্ষুণ্ণ রাখলো পিটার বাটলারের শিষ্যরা।
এই জয় বাংলাদেশের মেয়েদের ফাইনালে পৌঁছে দিয়েছে। লাল-সবুজ দল ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে ভারতের সঙ্গে। শনি (৭ ফেব্রুয়ারি) ভারতের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ ব্যবধানে জয় অর্জন করেছিলো তারা।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্ণার থেকে প্রতিমা মুন্ডা গোলে পরিণত করেন। নেপাল কিছু আক্রমণ চালালেও প্রথমার্ধে আলপি আক্তারের ইনজুরি সময়ে নেওয়া গোলের ফলে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে নেপাল আর ফিরতে পারেনি। আলপি কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোল করেন এবং পরবর্তীতে আরও একটি গোল দিয়ে ব্যবধান ৪-০ করেন। শেষ মুহূর্তে আলপির ফ্রি কিকে নেপাল গোলরক্ষক সেভ করায় হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।
তিন ম্যাচে বাংলাদেশ ১৮ গোল করেছে এবং কোনো গোল হজম করেনি। ফাইনালে ভারতকে রাউন্ড রবিন লিগে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা থাকায় মানসিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এগিয়ে থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments