আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
আয়ারল্যান্ডের লোয়ার-অর্ডারের দৃঢ় প্রতিরোধের পরও মিরপুর টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা। মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটি জয়ে রাঙিয়ে রাখল টাইগাররা।