এলডিসি উত্তরণের সময় ২০২৯ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের
স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিভাগ থেকে বাংলাদেশের টেকসই, মসৃণ ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে জাতিসংঘে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে জোরালো দাবি জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।