Skip to main content

Topic/Tag : ইসি


ঠাকুরগাঁও-১ সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক গেজেটে এই তথ্য জানানো হয়।

কক্সবাজারে বালিয়াড়ি ধ্বংস করে সড়ক নির্মাণ

কক্সবাজার সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় প্রাকৃতিক বালিয়াড়ি সমতল করে সড়ক নির্মাণ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সুগন্ধা পয়েন্ট থেকে সায়মন বিচ পয়েন্ট পর্যন্ত দৃশ্যমান বালিয়াড়ি সরিয়ে নির্মাণকাজ চলার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। এরপর প্রকল্পের অনুমোদিত নকশা, পরিবেশগত ছাড়পত্রসহ আট ধরনের তথ্য চেয়ে প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সৈকতের সংবেদনশীল এলাকায় নির্মাণকাজ বন্ধের দাবিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।