ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান।