গোলাম আজম নাম পরিবর্তন করতে না দেওয়ায় বাবাকে খুন
ঠাকুরগাঁওয়ে বাবা ফজলে আলমকে (৫৯) ছুরিকাঘাত করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন প্রকৌশলী ছেলে গোলাম আজম (২৯)। রোববার রাত ৩টার সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলম জেলার পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত গোলাম আজম একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।