হালুয়াঘাটে সরকারি হালট দখল করে রাস্তা সংকুচিত, ৭০ পরিবারের দুর্ভোগ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর গ্রামে সরকারি হালটের জায়গা দখল করে রাস্তা সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার প্রায় ৭০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা আমিন ও স্থানীয়দের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।