টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর সূচি প্রকাশ
আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ২০২৬ আসর। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই আসরে বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।