কালিয়াকৈরে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ধামাচাপা দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এদিকে ঘটনাটি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মাতব্বরের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।