কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।