Skip to main content

Topic/Tag : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ


কক্সবাজার স্টেশন লিজের সক্ষমতা যাচাই, চকরিয়ায় নতুন ট্রেনের আশ্বাস

কক্সবাজারের দৃষ্টিনন্দন ও আইকনিক রেলওয়ে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) হস্তান্তরের সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সরেজমিন সফরে কক্সবাজার পৌঁছেছেন রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ। সফরকালে চকরিয়াসহ আশপাশের স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার এবং ঢাকা-কক্সবাজার রুটে যোগাযোগ আরও সহজ করার বার্তা দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় এক ব্রিফিংকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কক্সবাজারসহ এই রুটের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলো লিজ দেওয়ার সম্ভাবনা ও সার্বিক সক্ষমতা মূল্যায়নে এ পরিদর্শন চালানো হচ্ছে।

ঢাকা–কক্সবাজার রুটে এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন

পর্যটন নগরী কক্সবাজারে রেলসেবা সম্প্রসারণ ও যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। ঢাকা–কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের একমাত্র আইকনিক ঝিনুক আকৃতির কক্সবাজার রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।