Skip to main content

Topic/Tag : ববি হাজ্জাজ


২০২৭ সালে দেশজুড়ে চালু হবে স্কুল ফিডিং কর্মসূচি: ববি হাজ্জাজ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে সরকার। রোববার (৩০ আগস্ট) সকালে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা। বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে, সে বিষয়ে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।